টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক নারীর করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। ওই নারী সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও করেছিলেন।
দৈনিক জাহান