ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: মির্জা ফখরুলের ফেসবুক থেকে নেওয়া ছবির ক্যাপশন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: মির্জা ফখরুলের ফেসবুক থেকে নেওয়া
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন, আটজন অ্যাডভাইজার নাকি করাপশনের সঙ্গে জড়িত—এ ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে।’



বিএনপির মহাসচিব বলেন, ‘আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাঁদের ওপরে আস্থা, তাঁদের ইনটিগ্রিটির ওপর আমরা আস্থা রাখি।’




নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স