ঢাকা | বঙ্গাব্দ

শান্তি মার্ডির অলিম্পিক গোল, প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
গোলের পর বাংলাদেশের উদ্‌যাপনবাফুফে ছবির ক্যাপশন: গোলের পর বাংলাদেশের উদ্‌যাপনবাফুফে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন ও তৃষ্ণা রানী।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে একাধিক আক্রমণ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা।


৩২ মিনিটে অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তাঁর নেওয়া কর্নার পূর্ব তিমুরের পোস্টে লেগে জালে চলে যায়। এর ঠিক চার মিনিট পর আবার মার্ডির কর্নার, এবার চমৎকার হেডে গোল করেন নবীরণ খাতুন। ৪৯ মিনিটে মোসাম্মত সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে স্কোর ৪-০ করেন তৃষ্ণা রানী।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স