ঢাকা | বঙ্গাব্দ

বিবিসি বাংলার প্রতিবেদন কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানো নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের স্ক্রিনশটছবি: বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে নেওয়া ছবির ক্যাপশন: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানো নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের স্ক্রিনশটছবি: বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে নেওয়া
কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাতদিন লাখো মানুষের ভিড় সেখানে।

ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন, যাঁদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না।

ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন, এমন বেশির ভাগই চেনেন না এই নবাগত ব্যক্তিদের। চেনার কথাও নয়।

তবে তাঁদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা।

তাঁরা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই ‘দলীয় দপ্তর’ খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এই ‘পার্টি অফিস’টি নতুন।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে যাঁরা ভারতে অবস্থান করছেন, তাঁরা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই।

বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে।

সে কারণেই একটা নির্দিষ্ট ‘পার্টি অফিস’-এর দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স