ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুর ও আদাবর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
গ্রেপ্তার। প্রতীকী ছবি : ছবির ক্যাপশন: গ্রেপ্তার। প্রতীকী ছবি :
বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদপুর থেকে ১২ জন এবং আদাবর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


মোহাম্মদপুর থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রাহিম খলিল (১৯)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

আদাবর থানার বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবার আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজীব (১৮) ও মো. রাসেল (২৭)।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স