ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবস: একদিন বন্ধ একাদশের অনলাইন ভর্তি আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ফাইল ছবি। ছবির ক্যাপশন: ফাইল ছবি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আজ মঙ্গলবার, ৫ আগস্ট। দিনটি উপলক্ষ্যে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত থাকবে। তবে আগামীকাল বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি আগের নিয়মে অনলাইন ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫/৮/২০২৫ তারিখ (মঙ্গলবার) একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম বন্ধ থাকবে।’

এর আগে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৯ জুলাই থেকে। এ আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। এরপর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট।  নির্বাচিতদের ফল প্রকাশের পরই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কাজ হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

এর আগে গত ২৪ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে। একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না (ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিয়ে আসছে)। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স