এই প্রবন্ধে সংবিধান সংস্কারের প্রস্তাব এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে, যাতে পরবর্তী নির্বাচনের পর কোনো রাজনৈতিক দল অত্যধিক ক্ষমতার মালিক হতে না পারে।
এর মাধ্যমে অনেক উদ্বেগজনক বিষয়ের মোকাবিলা করা সম্ভব, যা বাংলাদেশের সাধারণ জনগণ অনেক দিন ধরে উপলব্ধি করে আসছে। সংবিধানের কাঠামোর পরিবর্তন করা না হলে, ক্ষমতার অপব্যবহারের যে চিত্র আমরা আগে দেখেছি, তা আবার ঘটার আশঙ্কা আছে।
বর্তমানে বাংলাদেশে সংস্কার আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কাঠামো। আমরা বিগত রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করলে দেখতে পাই যে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন হয়ে ওঠেন।
এটাই আমাদের সংবিধানের প্রধানতম সমস্যা, যার মূলে রয়েছে আমাদের এককক্ষবিশিষ্ট জাতীয় সংসদ। যিনি যেকোনো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হোন না কেন, কোনো রকম অর্থপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজের ইচ্ছেমতো কাজ করার অপরিসীম সুযোগ তৈরি করে ফেলেন। ফলে ক্ষমতার অপব্যবহারের সূত্রপাত ঘটে।
দৈনিক জাহান