ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
গ্রেপ্তার।  প্রতীকী ছবি: ছবির ক্যাপশন: গ্রেপ্তার। প্রতীকী ছবি:
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ আজ রোববার এক খুদে বার্তায় এ তথ্য জানায়।



খুদে বার্তায় বলা হয়, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৬ জনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স