ঢাকা | বঙ্গাব্দ

গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা পড়া রাজ্জাকের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: ডিএমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির (গণমাধ্যম ও জনসংযোগ) বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স