গত বছর কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল আর্জেন্টিনার পুরুষ ফুটবল দল। আজ আর্জেন্টিনার নারী ফুটবল দলের সুযোগ ছিল সেই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠার। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ছেলেদের দলের সেই হারের প্রতিশোধই যেন নিলেন কলম্বিয়ান মেয়েরা।
আর্জেন্টিনাকে আজ বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় করে করেছে কলম্বিয়া। ইকুয়েডরের কুইটোতে আজ নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বিদায়ে ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল দেখার স্বপ্ন আর পূরণ হচ্ছে না। দুই দলই সেমিফাইনালে ওঠায় সম্ভাবনা তৈরি হয়েছিল ফাইনালে সুপার ক্লাসিকো দেখার। কিন্তু প্রথম সেমিফাইনালে আজ বিদায় নিল আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে প্রতিযোগিতার সফলতম দল ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। আগামী ২ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল।
দৈনিক জাহান