ঢাকা | বঙ্গাব্দ

তাসকিনের দাবি, তিনি কাউকে মারেন নি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
তাসকিন আহমেদ : ফাইল ছবি ছবির ক্যাপশন: তাসকিন আহমেদ : ফাইল ছবি
বন্ধুকে মারধরের ঘটনাকে ‘গুজব’ বলে দাবি করেছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। প্রথম আলোকে মুঠোফোনে আজ তাসকিন বলেছেন, ‘এটা মিথ্যা কথা। আমি কাউকে মারিনি। যারা আমার নামে থানায় অভিযোগ করেছে, তারা এখন উল্টো আমাকে স্যরি বলছে।’

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে তাসকিনের বিরুদ্ধে কাল গভীর রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি, যিনি তাঁর ছোট বেলার বন্ধু বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাসকিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স