ঢাকা | বঙ্গাব্দ

ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি পরা নিয়ে বিতর্ক, তদন্তে ল্যাঙ্কাশায়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
ভারত–ইংল্যান্ড টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে প্রচুর দর্শক ছিলেনএএফপি ছবির ক্যাপশন: ভারত–ইংল্যান্ড টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে প্রচুর দর্শক ছিলেনএএফপি
ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে ড্র হওয়া চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি পরে গ্যালারিতে এসেছিলেন এক সমর্থক। মাঠের নিরাপত্তাকর্মী তাঁকে জার্সিটি ঢেকে ফেলতে বলেন। এ ঘটনার তদন্তে নেমেছে ল্যাঙ্কাশায়ার। কাউন্টি দলটির ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, সেই দর্শকের নাম ফারুক নজর। জার্সি ঢেকে ফেলার নির্দেশ পাওয়ার প্রমাণ রাখতে তিনি এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরুতে মাঠের নিরাপত্তারক্ষীদের এক সদস্য এসে ফারুককে জার্সি ঢেকে রাখার অনুরোধ করেন। এ সময় ফারুকের গায়ে ছিল সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের সবুজ রঙিন জার্সি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স