এমএলএস অল-স্টার গেমে না খেলে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লিওনেল মেসি ‘প্রচণ্ড মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস। গত শনিবার সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে মেসিকে তাই দেখা যায়নি। তবে মেসির মন সম্ভবত আর খারাপ নেই। গত রোববার রাতে পরিবারের সঙ্গে মেসিকে দেখা গেল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এবার অবশ্য ফুটবল নয়, উদ্দেশ্য ছিল অন্য কিছু। কোল্ডপ্লের কনসার্ট!
নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান
দৈনিক জাহান