ঢাকা | বঙ্গাব্দ

ডি ভিলিয়ার্সের অপর নাম বিস্ময়, ৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
সেঞ্চুরি করার পথে এবি ডি ভিলিয়ার্সইনস্টাগ্রাম ছবির ক্যাপশন: সেঞ্চুরি করার পথে এবি ডি ভিলিয়ার্সইনস্টাগ্রাম
এ যেন সেই পুরোনো এবি ডি ভিলিয়ার্স! ক্রিজে এসেই রীতিমতো ঝড় তুললেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে কাল ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে করেছেন ৪১ বলে সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ৫১ বলে ১১৬ রানে। তাঁর এই সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৪৬ বল আর ১০ উইকেট হাতে রেখে তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস।

ওপেনিংয়ে ডি ভিলিয়ার্সের সঙ্গী ছিলেন আরেক প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলা। তিনি করেন ২৫ বলে অপরাজিত ২৯, পুরো সময়টাই আমলা আসলে ডি ভিলিয়ার্সের তাণ্ডব উপভোগ করেছেন।

৫১ বলের ইনিংসে ১৫টি চার ও ৭টি ছক্কা মেরেছেন ডি ভিলিয়ার্স। ইনিংসের দ্বিতীয় বলেই ইংলিশ পেসার আজমল শেহজাদের বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন। একই ওভারে আরও একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন রাতটা তাঁর।

এর পর থেকে ইংল্যান্ড বোলারদের জন্য যেন নেমে আসে তাণ্ডব। লিয়াম প্ল্যাঙ্কেটের বলে টানা দুটি বাউন্ডারি মেরে ২১ বলে ফিফটি স্পর্শ করেন ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি ভিলিয়ার্স।

৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্সের পরের ফিফটি ছুঁতে লেগেছে ২০ বল। ইনিংসের একাদশ ওভারে শেহজাদের বলে একটি সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি, এরপর আর থামেননি। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স