গভীর রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২ টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।
দৈনিক জাহান