ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফয়সাল ফারনিমের বিরুদ্ধে ষড়যন্ত্র: ন্যায়বিচারের কন্ঠরোধের অপচেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ফয়সাল ফারনিম ছবির ক্যাপশন: ফয়সাল ফারনিম
স্টাফ রিপোর্ট: বিগত ফ্যাসিস্ট সরকারের দূর্নীতির বিরুদ্ধে নিয়মিত লেখালেখির কারণে পুলিশের মিথ্যা হয়রানির শিকার হওয়া গণমাধ্যমকর্মী শেখ মেহেদী হাসান নাদিমকে বর্তমানে আইনি ও অন্যান্য সহায়তা প্রদানকারী বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফয়সাল ফারনিমের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কতিপয় বিতর্কিত ছাত্র পুলিশের কাছ থেকে সুবিধা নিয়ে ফয়সালের সম্মান নষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের ব্যবসায়ী জনাব শহিদুল ইসলাম জানান, ফয়সাল ফারনিম সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। এবং সাংবাদিক নাদিম সহ তিনি যখন মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছিলেন, তখন ফয়সাল তাদের আইনি সহায়তা থেকে শুরু করে জনমত গঠন পর্যন্ত সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, ফয়সালের ন্যায়বিচারের প্রতি দৃঢ় অবস্থানই হয়তো একটি কুচক্রী মহলের চক্ষুশূল হয়েছে।

পুলিশের একটি সূত্র শর্তসাপেক্ষে জানান, নামমাত্র ছাত্রত্বের অধিকারী এবং সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস রয়েছে এমন কিছু ছাত্র একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ফয়সালের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের এই উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতার মূল লক্ষ্য হলো ফয়সালের ন্যায়সঙ্গত কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া।

তবে, পুলিশের অভ্যন্তরে থাকা অনেক আদর্শবান ও ন্যায়নিষ্ঠ উচ্চ পদস্থ কর্মকর্তা ফয়সাল ফার্নিমের কাজে সন্তুষ্ট এবং পুলিশের দ্বারা নাদিমের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে তাকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে ফয়সাল ফারনিমের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে। সেখানে তিনি নবগঠিত সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, "ক্ষমতা আর জনগণের সরকারের জন্য আপোসনামা পর পর রাষ্ট্র পরিবর্তনের অংকের নিচে ক্ষমতা এনেছেন, তাদের কী করা উচিত তারা তা উপলব্ধি করছেন।" তিনি আরও বলেন, "পুলিশ ও কালো কাপড়ে মানবাধিকার লংঘনকারীকে ছাড়িয়ে গেলেন, তার যখন দেশে সম্মান হয় না বরং সকল উন্নয়ন ভেঙেই যেতে পারে।"

ফয়সাল তার বক্তব্যে আরও বলেন, অতীতে যখন সাধারণ মানুষ ন্যায়বিচার চেয়ে পুলিশের দিকে তাকিয়েছিলো, তখন অনেক ক্ষেত্রেই তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি ভিন্ন, যেখানে সরকার জনগণের কাছে নতি স্বীকার করেছে, কিন্তু সাধারণ মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা সমাজে ফিরে আসছে, অথচ যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, তারাই আজ ষড়যন্ত্রের শিকার।

এদিকে, অভিযোগ উঠেছে যে কতিপয় পথভ্রষ্ট ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার মাধ্যমেই স্বার্থান্বেষী মহল ফয়সালের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে। সূত্র জানায়, ইতিমধ্যেই সেই অভিযুক্ত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামের মতো কঠিন এলাকায় বদলি করা হয়েছে।

ফয়সাল ফার্নিম তার দীর্ঘ বক্তব্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থার অভাব এবং কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের মিথ্যাচারের কথাও উল্লেখ করেন। সবশেষে তিনি একটি নতুন সমাজের স্বপ্ন দেখেন, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।

সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিম মনে করেন, ফয়সাল ফারনিম বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার তারই ধারাবাহিকতায় ঘটছে, যখন তিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই ষড়যন্ত্রের শিকার না হন এবং ফয়সাল ফার্নিমের ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করেন। তিনি আশা প্রকাশ করেন, সত্য শীঘ্রই উন্মোচিত হবে এবং ফয়সাল এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হবেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স