প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
হোয়াটসঅ্যাপে মোশন ফটোও পাঠানো যাবে।
বিনা মূল্যে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তা, ছবি ও অডিও বার্তা আদান-প্রদানের সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের এ আগ্রহ মাথায় রেখে এবার মোশন ফটো পাঠানোর সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ছবি তোলার আগে ও পরের কয়েক সেকেন্ডের মুহূর্ত ও আশপাশের শব্দ রেকর্ড করে অন্যদের পাঠানো যাবে। ফলে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ছবির পটভূমি জানার সুযোগ মিলবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এরই মধ্যে পরীক্ষামূলকভাবে মোশন ফটো পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে সীমিত পরিসরে বেশ কিছু বেটা সংস্করণ ব্যবহারকারী সুবিধাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। মোশন ফটো সুবিধাটি প্রথম শনাক্ত করা হয় হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.২২.২৯ সংস্করণে। ধাপে ধাপে এটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান