প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2025 ইং
টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নিল বার্সা, নতুন অধিনায়ক কে।

ঝামেলার শুরুটা করেছিলেন মার্ক–আন্দ্রে টের স্টেগেন।
চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বার্সেলোনার জার্মান গোলকিপার। বার্সেলোনা চেয়েছিল, লা লিগার চোট–বদলি নিয়মের অধীনে নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু টের স্টেগেন সাফ জানিয়ে দেন, নিজের চিকিৎসা–সংক্রান্ত কোনো তথ্য তিনি লা লিগার কাছে দেবেন না। এতে গত জুনে এস্পানিওল থেকে আনা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিয়ে বার্সার পরিকল্পনা আর এগোয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান