প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
দেখে নিন কারা আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়।
সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন। উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া—মৌসুমজুড়ে আলোচনায় থাকা সবাই আছেন তালিকায়।
বর্ষসেরা ক্লাব (পুরুষ)
ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা চ্যাম্পিয়নরা। ইউরোপের বাইরের ক্লাবও আছে একটি—ব্রাজিলের বোতাফোগো।
• বার্সেলোনা (স্পেন)
• বোতফোগো (ব্রাজিল)
• চেলসি (ইংল্যান্ড)
• লিভারপুল (ইংল্যান্ড)
• পিএসজি (ফ্রান্স)
বর্ষসেরা ক্লাব (নারী)
পুরুষ ফুটবলের মতো মেয়েদের সেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় আছে দুটি ইংলিশ ক্লাব—ইউরোপীয় চ্যাম্পিয়ন আর্সেনাল ও ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি।
• আর্সেনাল (ইংল্যান্ড)
• বার্সেলোনা (স্পেন)
• চেলসি (ইংল্যান্ড)
• লিওঁ (ফ্রান্স)
• অরলান্ডো প্রাইড (যুক্তরাষ্ট্র)
বর্ষসেরা কোচ (নারী দল)
ইংল্যান্ডকে ইউরো জেতান সারিনা ভিগমান, ব্রাজিলকে কোপা আমেরিকা জেতানো আর্থুর ইলিয়াসও আছেন সংক্ষিপ্ত তালিকায়।
• সোনিয়া বোমপাস্তোর (চেলসি)
• আর্থুর ইলিয়াস (ব্রাজিল)
• জাস্টিন মাডুগু (নাইজেরিয়া)
• রেনে স্লেজার্স (আর্সেনাল)
• সারিনা ভিগমান (ইংল্যান্ড
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান