প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
পাকিস্তানে সাদিয়াদের বেতন ৫০ শতাংশ বাড়ল।

পাকিস্তানের নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে ৫০ শতাংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল ২০২৫-২৬ মৌসুমের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।
নতুন চুক্তিতে এমন সুখবর পেয়েছেন চুক্তিতে থাকা পাকিস্তানের ২০ জন শীর্ষ নারী ক্রিকেটার। নতুন চুক্তি কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।
নতুন চুক্তিতে সবচেয়ে বড় লাভ হয়েছে সাদিয়া ইকবালের। নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা এই বাঁহাতি স্পিনার এবার পেয়েছেন ‘এ’ ক্যাটাগরির চুক্তি। তাঁর সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন ফাতিমা সানা, মুনিবা আলী এবং সিদরা আমিন।
বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আলিয়া রিয়াজ, যিনি গত মৌসুমের চুক্তিতে ছিলেন না। এখানে তাঁর সঙ্গী হয়েছেন ডায়ানা বেগ ও নাশরা সান্ধু। ডায়ানাকে ‘সি’ থেকে উন্নীত করা হয়েছে।
এদিকে অফ স্পিনার রামিন শামীম ‘ডি’ থেকে উঠে এসেছেন ‘সি’ ক্যাটাগরিতে। তিনি এই ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন তিনজন—নাটালিয়া পারভেজ, সিদরা নেওয়াজ ও ওয়াহিদা আখতার। তাঁরা সবাই জায়গা পেয়েছেন ‘ডি’ ক্যাটাগরিতে। গত এপ্রিলে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাওয়া নিদা দারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান