প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান