প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2025 ইং
বাংলাদেশের যুবারা টানা দ্বিতীয় জয়ে শীর্ষে।

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাবে আজ স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করে ৮ উইকেটে ২৭৪ রান। রান তাড়ায় জিম্বাবুইয়ানরা ৪২.২ ওভারে অলআউট ১৮৩ রানে। আগের ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক সামিউন বাসীর আজ বাঁহাতি স্পিনে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান