প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2025 ইং
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগে ঠিক কী করেছিলেন পাইলট তৌকির।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মিশনটা ছিল এ রকম যে সে রানওয়ের ওপর ১৫ থেকে ২০ মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে। ছোট্ট একটা মিশন। যেহেতু এটা ছিল তার প্রথম সলো বা একক ফ্লাইট।
সকালবেলা সে কিন্তু একটা চেক রাইডে গেছে। একটা মিশন করেছে। এটা কে নিয়েছে? এটা তার কমান্ডিং অফিসার নিয়েছে। এটা একটা পরীক্ষার মতো। যখন দেখা গেছে তৌকির ফিট ছিল, তখন তাকে সলো ট্রিপে পাঠানো হয়েছে।
কমান্ডিং অফিসার কী করে? সে নিজে যেখান থেকে টেক অফ করবে ওইটার পাশে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পাশে একটা মোবাইল হাট, একটা ভ্যানের মতো আছে সেখানে সেম রেডিও ইক্যুইপমেন্ট নিয়ে একজন পাইলট সব সময় থাকে। এ রকম গুরুত্বপূর্ণ মিশনে কমান্ডিং অফিসার নিজেই চলে যায় এবং সে সেখানে ছিল। তার কাছে রেডিও থাকে, ও সবকিছু শুনছে। ইচ্ছা করলে কথাও বলতে পারে। তো সেভাবে সে টেক অফ করে গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান