প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2025 ইং
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

যশোরে মোংলাগামী
কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
হয়ে পড়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে
আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান
জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়া বেতনা
কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যুত হয়।
ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যশোর
রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে
লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে
বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে
লাইনচ্যুত বগিটি রেললাইনে থাকায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।এ বিষয়ে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান