ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বে সবচেয়ে বেশি তেল উত্তোলন কারা করে, বড় ভোক্তা কারা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি তেলক্ষেত্রফাইল ছবি: রয়টার্স ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি তেলক্ষেত্রফাইল ছবি: রয়টার্স
বিশ্বের যেকোনো দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তির মধ্যে জ্বালানি তেল অন্যতম। গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক সম্পদের জোরে কোনো দেশের জিডিপি তরতরিয়ে বাড়তে পারে, আবার প্রতিপক্ষকে ঘায়েল করতে এই জ্বালানি তেলই হয়ে ওঠে বড় অস্ত্র। এর অতি সাম্প্রতিক নজির ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অতিরিক্ত’ ২৫ শতাংশ শুল্ক আরোপ।

ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতকে এ সাজা পেতে হয়েছে। একই কারণ দেখিয়ে চীনকেও শাস্তির হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।

ট্রাম্পের এই পদক্ষেপে বিশ্ব অর্থনীতিতে তোলপাড় শুরু হয়ে যেতে পারে। ভারতের ওপর ট্রাম্পের ‘অতিরিক্ত’ শুল্ক এখনো কার্যকর হয়নি। তার আগেই ভারতের পুঁজিবাজার বড় ধরনের দরপতন দেখেছে।

তবে জ্বালানি তেল সমৃদ্ধ হলেই একটি দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ, খনিজ সম্পদ হিসেবে তেলের মজুত থাকা, সেই তেল উত্তোলনের সক্ষমতা এবং বিশ্ববাজারে বিক্রির সুযোগ পাওয়া এক কথা নয়। যেমন—বিশ্বে সবচেয়ে বেশি তেল মজুত আছে ভেনেজুয়েলায়। তারপরও প্রায় এক দশক ধরে দেশটির অর্থনীতি সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

রাশিয়াও জ্বালানি তেলের মজুতে শীর্ষ দেশগুলোর একটি। তাদের সেই তেলকে ব্যবহার করে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চাইছেন। রাশিয়া বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ। রাশিয়ার আগে আছে শুধু যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। আর কোন কোন দেশ তেল উত্তোলনে শীর্ষ ১০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, তা দেখে নেওয়া যাক। এই তালিকা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) থেকে নেওয়া।








বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র। ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটি প্রতিদিন প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়, বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত, তা নিয়ে অনেক ভিন্নতা আছে। অয়েল প্রাইস ডটকমের এক হিসাব অনুযায়ী, দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল বা ৬ হাজার ৮৮৯ কোটি ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন বা ৭ হাজার ৪০০ কোটি ব্যারেল বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স