ঢাকা | বঙ্গাব্দ

৩০ বছরের বেশি সময় টিকে আছে অ্যাথলেটিকসের এই ৫ রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
অ্যাথলেটিকস মাঠের কিছু রেকর্ড দীর্ঘদিন ধরে অক্ষত। ছবিটি প্রতীকীএক্স/ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ছবির ক্যাপশন: অ্যাথলেটিকস মাঠের কিছু রেকর্ড দীর্ঘদিন ধরে অক্ষত। ছবিটি প্রতীকীএক্স/ওয়ার্ল্ড অ্যাথলেটিকস
বলা হয়ে থাকে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর পৃথিবীজুড়ে ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড়দের পুষ্টি, অনুশীলনপদ্ধতি আর প্রযুক্তি ব্যবহারের মতো বিষয়গুলোর যোগফলে পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার ঘটনাও প্রতিনিয়ত বেড়ে চলেছে।

তবে বেশির ভাগ খেলায় রেকর্ড, পাল্টা রেকর্ডের ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠলেও কিছুটা উল্টো চিত্র অ্যাথলেটিকসে। এই খেলায় এমন কিছু রেকর্ড আছে, যা যুগের পর যুগ ধরে টিকে আছে। প্রতি দুই বছরে একবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ এবং চার বছরে একবার অলিম্পিকের আসর বসলেও রেকর্ডগুলো দীর্ঘদিন ধরে কেউ ভাঙতে পারছে না।


অ্যাথলেটিকসে মোটের ওপর তিন ধরনের ইভেন্ট হয়ে থাকে। এর মধ্যে ট্র্যাকে হয়ে থাকে স্প্রিন্টস, মিডল ডিসট্যান্স, লং ডিসট্যান্স, হার্ডলস এবং রিলে। ফিল্ড পর্যায়ে হয়ে থাকে জাম্প ও থ্রো। আর ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিলিয়েও হয়ে থাকে পেনতাথলন, হেপতাথলন ও ডেকাথলনের মতো ইভেন্ট।

তিন দশক বা এর বেশি সময় ধরে টিকে আছে পাঁচটি ইভেন্টের রেকর্ড।

১. হ্যামার থ্রো

হ্যামার থ্রোর বিশ্ব রেকর্ডটি ইউরি সেদিখের। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই অ্যাথলেট স্টুটগার্টে ১৯৮৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৮৬.৭৪ মিটার বা ২৮৪ ফুট ৬ ইঞ্চি দূরত্বে হ্যামার থ্রো করেছিলেন। এরপর ৩৯ বছর ধরে কেউ এর ধারেকাছে যেতে পারেননি। যাবেনই বা কীভাবে, দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ দূরত্বের রেকর্ড সেদিখেরই।

সাবেক সোভিয়েত তারকার রেকর্ডটি যে কত বেশি সুরক্ষিত, সেটা বোঝা যাবে আরেকটি তথ্যের দিকে তাকালে। একবিংশ শতাব্দীতে ২০০৫ সালে সর্বোচ্চ ৮৪.৯০ মিটারে হ্যামার ছুড়তে পেরেছেন বেলারুশের ভ্যামিদ দেব্যতোভস্কি। দূরত্বের দিক থেকে তিনি এখন ১৪তম।




নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স