গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
দৈনিক জাহান