আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তাঁর মুঠোফোনে ফেসবুক ব্যবহার করার সময় ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি তদন্তের সময় পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে নিউমার্কেট থানার একটি আভিযানিক দল গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মো. মাসুম বেগকে একই জেলার কালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন ও একটি সিম জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দৈনিক জাহান