গুগল জানিয়েছে, গাইডেড লার্নিং সুবিধা এমন প্রশ্ন উপস্থাপন করে যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণমূলক চিন্তার বিকাশ ঘটে। এতে ছবি, ডায়াগ্রাম, কুইজ ও ভিডিওর সমন্বয়ে শেখার বিষয়গুলোকে আরও সহজবোধ্য ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। গাইডেড লার্নিং এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও বন্ধুসুলভ পরিবেশে যেকোনো প্রশ্ন করতে পারে। এর ফলে শিক্ষার্থীরা যেসব প্রশ্ন শ্রেণিকক্ষে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করে, সেসব প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যায়।
জানা গেছে, শিক্ষার্থীদের সহজে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ দিতে শিক্ষকরাও গাইডেড লার্নিং সুবিধার নির্দিষ্ট লিংক শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আবার শিক্ষার্থীদের সরাসরি গুগল ক্লাসরুমের সঙ্গেও যুক্ত করতে পারবেন তাঁরা। ফলে শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি হবে।
দৈনিক জাহান