ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের হামলার মুখে গাজায় অবশিষ্ট আছে মাত্র দেড় শতাংশ ফসলি জমি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজাফাইল ছবি: রয়টার্স ছবির ক্যাপশন: ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজাফাইল ছবি: রয়টার্স
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতা থেকে বাদ পড়ছে না কিছুই। উপত্যকাটিতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে। সৃষ্টি করা হয়েছে খাবারের সংকট। এমনকি ইসরায়েলের হামলা থেকে বাদ পড়ছে না ফসলি জমিও। জাতিসংঘের হিসাবে, গাজায় আর মাত্র দেড় শতাংশ ফসলি জমি চাষাবাদের যোগ্য রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, গত মার্চ মাসের শুরু দিক থেকে গাজায় নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে উপত্যকাটির কৃষিজমিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। গত এপ্রিলে টিকে থাকা ফসলি জমির হার ছিল চার শতাংশ। এখন তা দেড় শতাংশে এসে ঠেকেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স