ঢাকা | বঙ্গাব্দ

বিজয় র‍্যালির কারণে ঢাকাবাসীর কষ্টে বিএনপির দুঃখপ্রকাশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় গতকাল বুধবারের ‘বিজয় র‍্যালি’ কর্মসূচির কারণে যানজট ও মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয় র‌্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।





ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বিকেলে ঢাকায় বিজয় র‍্যালি করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ র‍্যালি শাহবাগে গিয়ে শেষ হয়।

বিজয় র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন মানুষ।

নয়াপল্টনে র‍্যালি–পূর্ব সমাবেশে যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক 



নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স