বহু ঐতিহ্যের সাক্ষী লাওসের ভিয়েনতিয়েন। হাজার বছরের পুরোনো এই শহর পর্যটকদেরও দারুণ পছন্দ। পশ্চিমে মেকং নদী, দক্ষিণে পনেরো শতকে নির্মিত বৌদ্ধমন্দির ‘থাট ফাউন স্তূপ’। কেবল ধর্মীয় ঐতিহ্য নয়, অসংখ্য স্থাপত্য আর শিল্পসংস্কৃতিরও ধারক এই শহর। সেখানকার নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে নতুন এক ইতিহাস সামনে রেখে আজ মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
মাসখানেক আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার ছোটদের পালা। ২ আগস্ট লাওসে গিয়ে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। ২৩ সদস্যের দলের সবাই সুস্থ আছেন, নেই কোনো চোটের সমস্যা। বর্তমানে সেখানকার আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতোই।
দৈনিক জাহান