ঢাকা | বঙ্গাব্দ

খেলা শেষ হওয়ার এক সপ্তাহ পর শাস্তি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিডছবি: এএফপি ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিডছবি: এএফপি
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।



সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় টি–টোয়েন্টিতে ৩৭ বলে অপরাজিত সেঞ্চুরি করে রেকর্ড বই ওলট–পালট করে দেন টিম ডেভিড। সেই সফরেই পঞ্চম ও শেষ ম্যাচে এক কাণ্ড করে বসেন।

আম্পায়ার ওয়াইড না দেওয়ায় তাঁর দিকে এগিয়ে হাত প্রসারিত করে ওয়াইডের দাবি জানান ডেভিড। অস্ট্রেলিয়ার এই হার্ড হিটিং ব্যাটসম্যানকে সেই সময় নাখোশও দেখা যায়।

ডেভিডের এমন আচরণ ভালোভাবে নেয়নি আইসিসি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।


মাঠে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ক্রিকেটারের এ ধরনের শাস্তি পাওয়ার খবর প্রায়ই শোনা যায়। সাধারণত ম্যাচের পরপরই বা বড়জোর এক দিন পর শাস্তির ঘোষণা আসে।



কিন্তু ডেভিডের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম ঘটনা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টিতে হয়েছে গত ২৮ জুলাই। আর আইসিসি ডেভিডকে দুঃসংবাদ দিল আজ; ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহ পর।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স