ঢাকা | বঙ্গাব্দ

কোহলি, রোহিত না গিল: অধিনায়কত্বের শুরুতে কে বেশি ভালো।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
শুবমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলি (বাঁ থেকে)ছবি: বিসিসিআই ছবির ক্যাপশন: শুবমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলি (বাঁ থেকে)ছবি: বিসিসিআই
বিরাট কোহলি ও রোহিত শর্মার পর শুবমান গিল। ভারতের সর্বশেষ তিন টেস্ট অধিনায়ক। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে গিলের। অনেকটা নতুন দল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছে গিলের ভারত। নাটকীয়ভাবে শেষ ম্যাচটি জিতে ৫ ম্যাচের সিরিজে ২-২-এ ড্র করেছে।

শুধু নেতৃত্বই নয়, ব্যাট হাতেও তিনি যা করেছেন, তাতে অনেক দিন ধরেই তিনি আলোচনায় থাকবেন। সিরিজে ১০ ইনিংসে রান করেছেন ৭৫৪, যা এক সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। করেছেন চারটি সেঞ্চুরি। সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙতে পারেননি। কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গাভাস্কারের।



১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। তবে কোনো সফরকারী অধিনায়কের টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড নিয়েই বাড়ি ফিরছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে এর চেয়ে বেশি রান আছে শুধু ডন ব্র্যাডম্যানের, ৮১০। ছুঁয়েছেন অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও।




কোহলি ও রোহিতের সঙ্গে তুলনা করলে প্রথম সিরিজে গিলের পারফরম্যান্স কোথায় থাকবে? পরিসংখ্যান বলছে, অভিষেক সিরিজের তুলনায় গিল এগিয়ে থাকবেন অনেক ব্যবধানে। অবশ্য এমন মঞ্চ কোহলি আর রোহিত পাননি।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স