ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুজন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
মালয়েশিয়ার কুয়ানটানে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি-১) এলাকায় গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।



নিহত ব্যক্তিরা হলেন গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আর আহত দুজন হলেন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাঁদের স্থানীয় তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে

কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁরা কুয়ানটান থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাঁ পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।



পুলিশ আরও জানায়, চালকের গাড়ি চালানোর বৈধ সনদ ছিল না। দুর্ঘটনাকবলিত গাড়িটির রাস্তায় চলাচলের অনুমতির মেয়াদও গত মে মাসে শেষ হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স