জামান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ভাই সালাউদ্দিন সজল প্রথম আলোকে বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টারে থাকেন জামান। শুক্রবার রাত সোয়া আটটার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে একটি দোকানে চা পান করতে বসেন। এ সময় মুখোশ পরা দুজন তাঁকে গুলি করে। এ সময় তাঁর ডান চোখের পাশে গুলি লাগে।
রাতে যোগাযোগ করা হলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম আলোকে বলেন, কারা, কেন জামানকে গুলি করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক জাহান