ঢাকা | বঙ্গাব্দ

স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পাকেতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
লুকাস পাকেতাপাকেতার ইনস্টাগ্রাম হ্যান্ডল ছবির ক্যাপশন: লুকাস পাকেতাপাকেতার ইনস্টাগ্রাম হ্যান্ডল
স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতাকে। প্রায় দুই বছর ধরে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তদন্তের পর একটি স্বাধীন কমিশন তাঁকে এই অভিযোগ থেকে মুক্তি দিল। গত রাতে এফএ ও ওয়েস্ট হাম বিষয়টি জানিয়েছে।

২০২৩ সালের আগস্টে তদন্ত শুরু করে এফএ। পাকেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত বছরের মে মাসে। ‘বাজির বাজারকে প্রভাবিত করতে অনৈতিক উদ্দেশে’ কার্ড দেখার অভিযোগ গঠন করা হয় তাঁর বিরুদ্ধে। দোষী প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধও হতে পারতেন ২৭ বছর বয়সী পাকেতা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স