ঢাকা | বঙ্গাব্দ

রিকশাচালককে জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা ‘অনুতপ্ত’ হওয়ায় বরখাস্তের আদেশ প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান এক রিকশাচালককে জুতাপেটা ও লাঠি দিয়ে মারধর করছেন– এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছবি: ভিডিও থেকে নেওয়া ছবির ক্যাপশন: পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান এক রিকশাচালককে জুতাপেটা ও লাঠি দিয়ে মারধর করছেন– এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছবি: ভিডিও থেকে নেওয়া
রাজশাহীতে রিকশাচালককে প্রথমে জুতাপেটা ও পরে লাঠিপেটা করে আলোচিত সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁর সাময়িক বরখাস্ত থাকার সময়টিও এখন কর্মকাল হিসেবে গণ্য করে তাঁকে নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

গত রোববার (২৭ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁকে বুধবারের (৩০ জুলাই) মধ্যে সেখানে যোগ দিতে বলা হয়। এর আগে তিনি রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ২ ফেব্রুয়ারি তিনি এক রিকশাচালককে নির্দয়ভাবে পেটান। এর ভিডিও ছড়িয়ে পড়লে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

জাহিদ হাসানের স্ত্রী একজন বিচারক। রাজশাহীতে ঘটনাটি ঘটেছিল জাজেস কোয়ার্টারের সামনেই। ভাড়া ঠিক করে না উঠে কম টাকা দেওয়ায় রিকশাচালক তাঁকে ‘লাট সাহেব’ বলেছিলেন বলে অভিযোগ। এতেই মেজাজ হারিয়ে ওই রিকশাচালককে জুতাপেটা করেন তিনি। এরপর গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে তিনি রিকশাচালককে পেটান। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি ‘“আরেকবার বল” বলেই পায়ের জুতা খুলে রিকশাচালককে পেটাতে থাকেন সমাজসেবা কর্মকর্তা’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।

পরে ৩ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) শহীদুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তাও নিযুক্ত করা হয়। তদন্ত শেষে শহীদুল ইসলাম সমাজসেবা অধিদপ্তরে প্রতিবেদন দাখিল করেন। এর ভিত্তিতে গত ২২ জুলাই সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স