ঢাকা | বঙ্গাব্দ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2025 ইং
স্কুলভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানসাজিদ হোসেন ছবির ক্যাপশন: স্কুলভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানসাজিদ হোসেন
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত পুরো দেশ। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো থামছে না মৃত্যুর মিছিল। সব মিলিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু।

মর্মান্তিক এ ঘটনার পর ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় এবার শোক জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার ক্লাবটি।

বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

নিউজটি আপডেট করেছেন : দৈনিক জাহান

কমেন্ট বক্স