প্রথম দুই টি-টোয়েন্টিতে জেতা বাংলাদেশ আজ খেলতে নেমেছে পাকিস্তানকে ধবলধোলাইয় করার লক্ষ্য নিয়ে।
এই ম্যাচে বিক্রি হওয়া সব টিকিটের টাকা সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের পরিবার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
ফলো করুন
মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের দিন ১ মিনিট নীরবতা পালন করা হয়
মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের দিন ১ মিনিট নীরবতা পালন করা হয়ছবি: শামসুল হক
প্রথম দুই টি-টোয়েন্টিতে জেতা বাংলাদেশ আজ খেলতে নেমেছে পাকিস্তানকে ধবলধোলাইয় করার লক্ষ্য নিয়ে।
এই ম্যাচে বিক্রি হওয়া সব টিকিটের টাকা সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের পরিবার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশি কিছু। এই বিষাদ ও স্মৃতিচিহ্ন রাখার সময়ে, আমাদের কমিউনিটি হিসেবে একসঙ্গে দাঁড়াতে হবে। বিসিবি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য ছোট্ট অবদান রাখতে পেরে ভালো বোধ করছে। আক্রান্ত পরিবার ও ভালোবাসার মানুষদের হারানোদের প্রতি আমাদের প্রার্থনা রইল।’
গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্য করতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করে সরকার। গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় শতাধিক মানুষ আহত ও অন্তত ২৯ জন নিহত হন। তাঁদের জন্য এবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি।
কিছুক্ষণ পরেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।
দৈনিক জাহান