যশোরে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দৈনিক জাহান